Current date Jul 5, 2026
অর্থনীতি

রোহিঙ্গাদের উন্নয়নে আরও ৮৫০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা ও সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন সেবা ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার (৮৫০ কোটি টাকা) অনুদান হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, গতকাল বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সাহাবুদ্দিন পাটোয়ারী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন চুক্তিতে সই করেন।

‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় এ অনুদান দেবে বিশ্বব্যাংক। নতুন এই অনুদানে এই প্রকল্পের আওতায় ৮১ হাজার মানুষের জন্য ৪০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র, জলবায়ু সহনশীল রাস্তা, ৪ হাজার সৌর বিদ্যুৎচালিত সড়ক বাতি লাগনোসহ বেশকিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ অর্থায়ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়নে সহায়তা ও সমন্বয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও এই অনুদান সহায়তা করবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকে তাদের চাহিদা পূরণে বাংলাদেশকে সহযোগিতা করে আসছি। পাশাপাশি সেখানকার স্থানীয় বাংলাদেশিদেরও সহযোগিতা করছি। আমরা লক্ষ্য করছি, রোহিঙ্গারা আসার পর থেকে কক্সবাজারের অবকাঠামোসহ মৌলিক যেসব চাহিদা রয়েছে, সেসব ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এই অনুদান সেই চাপ কিছুটা হলেও কমাতে সহযোগিতা করবে।’

এই অনুদানসহ ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পে মোট ২৬৫ মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিল।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...