Current date Sep 16, 2026
বাংলাদেশ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পাশে আছে মালয়েশিয়া

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু বলেছেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। তিনি বলেন, বাংলাদেশে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার যে দৃষ্টান্ত রেখেছেন তা বিরল। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই মন্ত্রী।

আজ বৃস্পতিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনকালে সংবাদ সম্মলেনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এসব বলেন।

হাজি মোহাম্মদ বিন সাবু বলেন, এসব রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, আশ্রয়সহ নানাবিধ মানবিক সেবাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, বিশ্বের নিপীড়িত উদ্বাস্তু জনগোষ্ঠীর দুর্দিনে যখন অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তখন বাংলাদেশ নানা সীমাবদ্ধতার মাঝেও মানবতার দরজা খুলে দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জানমাল ও ইজ্জত রক্ষা করেছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্ব কাজ করছে। তাই যত দ্রুত সম্ভব এখানে আশ্রিত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সবচেয়ে ভালো সমাধান। বাংলাদেশকে এ ব্যাপারে মালয়েশিয়া সরকার সব ধরনের সহযোগিতা করে যাবে। এ ছাড়া রোহিঙ্গারা এ দেশে আশ্রয় নেওয়ার শুরু থেকে মালয়েশিয়া সরকার সহযোগিতা দিয়ে আসছে।

বেলা সাড়ে ৩টার দিকে কুতুপালং ডি ৫ ব্লকের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

পরে উখিয়ার টিঅ্যান্ডটি এলাকায় মালয়েশিয়া পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, রোহিঙ্গারা যাতে চাহিদা মতো স্বাস্থ্যসেবা পায় সেজন্য প্রয়োজনে এ হাসপাতালকে আরো সম্প্রসারণ করা হবে। তিনি হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবায় আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানান।

মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী বিকেল থেকে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত সেখানে অবস্থান করে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রায় ১৮ সদস্যর মালয়েশিয়া প্রতিনিধিদল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুপালং ত্যাগ করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরওয়ার কামাল, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামশুদ্দৌহা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরীসহ বিমান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...