Current date Sep 16, 2026
বাংলাদেশ

রোহিঙ্গাদের সহায়তায় ৮০০ কোটি টাকা অনুদান দিচ্ছে এডিবি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে বাংলাদেশকে ৮০০ কোটি টাকা অনুদান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহায়তা প্রকল্পের প্রথম অংশ দিয়ে শরণার্থীদের জন্য মৌলিক অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন সেবার উন্নয়ন করা হবে।

শুক্রবার (৬ জুলাই) এডিবির বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এডিবি প্রেসিডেন্ট টেকহিকো নাকাও বলেন, ইতিমধ্যে বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থা এ মানবিক সংকট বিবেচনা করে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে। আদর্শের জায়গা থেকে এডিবির প্রকল্পের প্রথম পর্যায়ের অনুদান দেয়া হচ্ছে। এতে করে খাদ্য সংকট, রোগ এবং অন্যান্য ঝুঁকি কমবে।

এডিবি বলছে, এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়বে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে আড়াই বছরে এডিবি দেবে ১০ কোটি ডলার এবং বাকি ২০ লাখ ডলার দেবে বাংলাদেশ সরকার। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে এডিবি বাকি ১০ কোটি ডলার অনুদানের অর্থ ছাড় দেবে।

মৌলিক খাদ্য মজুদ, বণ্টন কেন্দ্র, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রবেশ সুবিধার উন্নয়নে সংশ্লিষ্ট সড়ক সংস্কার করা হবে।

এ ছাড়া ঘূর্ণিঝড় ও মৌসুমি ঝড়প্রবণ অঞ্চলে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বাড়াতেও এ প্রকল্প কাজ করবে। এ জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভূমিধস ঠেকাতে সুরক্ষা ব্যারিয়ার ও পয়োনিষ্কাশন নেটওয়ার্ক তৈরি করা হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...