Current date Sep 8, 2026
বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির প্রতিনিধিরা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে ঢাকায় আসা দেশগুলোর প্রতিনিধিরা আজ শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

ওআইসি প্রতিনিধিদলের সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান ৫৭ সদস্যের এ সংস্থাটির ৪০ জন মন্ত্রী, সহকারী মন্ত্রীসহ ৭০ জনের প্রতিনিধিদল। সকাল ৯টায় কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) ও আন্তর্জাতিক সংস্থার বৈঠক রয়েছে। বৈঠকে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। এর পর সকাল সাড়ে ১০টায় কুতুপালং ক্যাম্পে পৌঁছে কয়েকটি দলে ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। বেলা সাড়ে ১১টায় কুতুপালং ডি ব্লকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। দুপুরে পুলিশ লাইন মসজিদে জুমার নামাজ শেষে লংবিচ হোটেলে অবস্থান নেবে প্রতিনিধিদল। বিকেল সাড়ে ৩টায় বিমানযোগে তাঁরা ঢাকায় রওনা দেবেন।

৫ ও ৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলন। ওআইসি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠকে রোহিঙ্গা সংকট অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হবে। সম্মেলন শুরুর আগে আজ ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মিয়ানমার থেকে নির্যাতনের মুখে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার আগমন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...