Current date Sep 8, 2026
Lead Newsবিশ্ব

রোহিঙ্গা তহবিলের অর্ধেকও জোগাড় করতে পারেনি জাতিসংঘ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে নির্ধারিত ১০০ কোটি মার্কিন ডলারের অর্ধেকও জোগাড় করতে পারেনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লক্ষ্যমাত্রা পূরণে সামনের সপ্তাহেই দাতা সম্মেলনের আয়োজন করবে তারা।

বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে সংহতি মানে তাদের মৌলিক চাহিদা পূরণের চেয়েও বেশি কিছু। অন্য সবার মতো শরণার্থীদেরও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার এবং নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যত গড়ার সুযোগ রয়েছে।

২০১৭ সালে মিয়ানমার সরকারের নির্দেশে দেশটির সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা। এর কয়ক বছর আগেও একই কারণে রাখাইন থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন লক্ষাধিক রোহিঙ্গা।

বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন অন্তত ৮ লাখ ৬০ হাজার মানুষ। বলা হচ্ছে, এটিই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শরণাথী শিবির।

ইএনএইচসিআর জানিয়েছে, আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য দাতা সম্মেলন থেকে প্রাপ্ত অর্থ রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসাসহ অন্যান্য সহায়তায় ব্যয় করা হবে।

তবে সম্মেলন থেকে কী পরিমাণ অর্থ জোগাড় হতে পারে তা জানানো হয়নি।

মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্টদের আরও চাপ দেয়া হবে বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

ইএনএইচসিআরের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: আল জাজিরা

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...