Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

রোহিঙ্গা শিশুদের সহায়তায় ১৫.৭ মিলিয়ন ডলার দিলো জাপান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা শিশু ও নারী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মানবিক সহায়তায় ইউনিসেফকে ১৫.৭ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে জাপান।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুদানের তথ্য জানিয়েছে ইউনিসেফ।
এতে বলা হয়, রোহিঙ্গা শিশু ও নারী এবং ব্যাপক অনুপ্রবেশের কারণে ঝুঁকির মুখে পড়া স্থানীয়দের জরুরি সহায়তার প্রয়োজনের বিষয় অনুধাবন করে এই আর্থিক অনুদান দিয়েছে জাপান।

রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে এই অর্থ ব্যয় হবে।

সংকটের প্রথম ৬ মাসে অতিপ্রয়োজনীয় সহায়তার প্রশংসা করে ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি অ্যাডুয়ার্ড বেইগবেডার বলেন, এই অনুদানের জন্য জাপান সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ আমরা।

সংস্থাটি ২০১৮ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৪৪.৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন জানিয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ পাওয়া গেছে। আরও ১০০.৮ মিলিয়ন ডলার প্রয়োজন।

এ পর্যন্ত ইউনিসেফ ১৫ হাজার শিশুকে অপুষ্টি, ১ লাখ ৪২ হাজার ৩শ’র অধিক শিশুকে মানসিক সহায়তা, ৩ লাখ ৫৪ হাজার ৯৮২ শিশুকে হামের টিকা ও ৪ লাখ ৩১ হাজার ৪৪৮ শিশুকে ডিপথেরিয়া এবং ৭ লাখ ৪৮৭ জন বয়স্ক মানুষকে কলেরার চিকিৎসা দিয়েছে।
এছাড়া ৫ বছরের নিচে ৫৩ হাজারেরও বেশি শিশুকে স্বাস্থ্য সেবা দিয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...