Current date Jul 13, 2026
রাজনীতি

লন্ডনে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারেক-ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : উত্তর লন্ডনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার ১০ জুন লন্ডন বিএনপি আয়োজিত এক ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তর লন্ডনের হোটেল রয়েল এজেন্সিতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন মির্জা ফখরুল। এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাংকক থেকে লন্ডনে যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে বৈঠক করেন তিনি। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা ও কারাগারসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে কথা হয়। সূত্র: দৈনিক আমাদের সময়

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...