Current date Sep 7, 2026
বাংলাদেশ

লন্ডনে বাংলাদেশ বিমানের অফিসে চোরের হানা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিমানের লন্ডন অফিসে হানা দিয়েছে চোর। গতকাল বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে কর্মকর্তারা বিষয়টি টের পান। অফিসের জিনিসপত্র তছনছ করা হলেও কোনো কিছু চুরি যায়নি বলে জানা গেছে।

লন্ডনে বিমান অফিসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে তাঁরা অফিসে গিয়ে দেখেন কাচের দরজা ভাঙা। এ ছাড়া কার্যালয়ের ভেতরে সব জিনিসপত্র এলোমেলো, লকারগুলোও ভাঙা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কোনো জিনিসপত্র খোয়া যায়নি। কোনো কাগজপত্রও নষ্ট হয়নি। কেবল সবকিছু ওলট-পালট করে রাখা। তাঁদের ধারণা, চোররা নগদ অর্থ খুঁজতে গিয়ে এমন করেছে। তিনি জানান, সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয় বলে অফিসে কোনো নগদ অর্থ ছিল না।

ওই কর্মকর্তা জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ আলামত সংগ্রহ করার পর বিমান অফিসের কার্যক্রম শুরু হয়।

সেন্ট্রাল লন্ডনের ম্যাফেয়ারে অবস্থিত বাংলাদেশ বিমানের অফিস। নিচ তলার এই অফিসের সামনের অংশ পুরোটাই কাচের ঘেরা। দরজাও কাচের। সংরক্ষণের জন্য সরকারি নিবন্ধিত ভবন (লিস্টেড বিল্ডিং) হওয়ার কারণে সামনে শাটার লাগানোর সুযোগ নেই বলে জানালেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে কথা বলতে যুক্তরাজ্যে নিযুক্ত বিমানের ব্যবস্থাপক শফিকুল ইসলামের মোবাইলে বারবার চেষ্টা করেও তিনি ফোন ধরেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...