Current date Sep 7, 2026
বিনোদন

লাক্স সুপারস্টার বিজয়ী মিম মানতাশা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন পর্বে বাছাইয়ের মাধ্যমে শুরু হয় নবম লাক্স সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতা ২০১৮। দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে বাছাইকৃত সেরা পাঁচজন ছিলেন চূড়ান্ত লড়াইয়ে।

তারা হলেন-সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ।

এবারের আসরে বিজয়ী হয়েছেন মিম মানতাশা। সুন্দরী প্রতিযোগিতা লাক্স সুপারস্টার ২০১৮ এর সেরার মুকুট জিতেছেন তিনি। প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।

শুক্রবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালে। সন্ধ্যা সাড়ে ৭টায় পর্দা উঠে এ অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে পারফর্ম করেন আগের আসরের তিন লাক্স তারকা জাকিয়া বারী মম, মেহজাবিন ও বিদ্যা সিনহা মিম।

লাক্স ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে সুন্দরীদের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সুন্দরী প্রতিযোগিতায় এবার বিচারক হিসেবে ছিলেন তাহসান খান, সাদিয়া ইসলাম মৌ ও আরিফিন শুভ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...