Current date Sep 6, 2026
Lead Newsবিশ্ব

লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী শোক ও দাফন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার তেহরানে খামেনি ও তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার পর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইরানের অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজের নেতৃত্ব দিয়েছেন।

জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও এতে অংশগ্রহণ করেন।

গত শনিবার থেকে জনসাধারণের শোক এবং আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের জন্য আলী খামেনির মরদেহ এখানে রাখা হয়েছে।

জানাজার নামাজের শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজার পর আগামীকাল সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে দাফনের জন্য তার মরদেহ ফিরিয়ে আনা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন। আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা করা হয়। তিনিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর তাকে জনসমক্ষে দেখা যায়নি।

গত শনিবার জানাজার আনুষ্ঠানিকতার প্রথম দিনে লাখ লাখ মানুষ কালো পোশাক পরে ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে অংশ নেন। শোকের পাশাপাশি সমবেত মানুষেরা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ’ স্লোগান দেন।

ইরান কর্তৃপক্ষ এই বিশাল জমায়েতকে যুদ্ধের পর তাদের শক্তি ও প্রতিরোধের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...