Current date Sep 7, 2026
অর্থনীতি

লুব-রেফের কাট অফ প্রাইস ৩০ টাকা

URL copied
Share URL copied

 

নিজস্ব প্রতিবেদক:
টানা ৭২ ঘণ্টার বিডিংয়ে (নিলাম) অংশ নিয়ে যোগ্য বিনিয়োগকারীরা ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের কাট-অফ প্রাইস নির্ধারণ করেছেন ৩০ টাকা। সে হিবেপ্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কোম্পানিটির শেয়ার মূল্য হবে ২৭ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়, গত ১২ অক্টোবর বিকেল ৫টা থেকে ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দামের প্রেক্ষিতে এ কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে।

নিলামে কাট-অফ প্রাইস নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ২০৮ জন বিডার মোট ১৭৪ কোটি ১৪ লাখ ৪১ হাজার টাকার দর প্রস্তাব করেন।

এর মধ্যে সর্বনিম্ন ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় দর প্রস্তাব করেন যোগ্য বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি ১৪ জন ২৫ টাকা ও ৫৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ২৭ টাকায় দর প্রস্তাব করেছেন।

ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওজনিত ব্যয় মেটানোর শর্তে গত ২০ আগস্ট লুব-রেফের বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। কাট-অফ প্রাইসের ওপর দর প্রস্তাব করা যোগ্য বিনিয়োগকারীদের তাদের প্রস্তাবিত দামে শেয়ার কিনতে হবে। আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকা অংশ কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ কমে অর্থাৎ ২৭ টাকা করে আইপিওতে ইস্যু করা হবে।

বিডিংয়ের অনুমোদন দেয়ার সময় বিএসইসি জানায়, কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১.৯৩ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ২৫.৯৬ টাকা।

পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী করপরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৩ টাকা। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...