Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

লুব-রেফের নতুন পণ্যের মোড়ক উন্মোচন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজার তালিকাভূক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড সম্প্রতি হাইব্রিড গাড়ির জন্য বিশেষভাবে তৈরি ও তাদের সর্বশেষ উদ্ভাবিত পণ্য বিএনও হাইব্রিড ইঞ্জিন তেল ডব্লিউ-২০, এপিআই: এসএন প্লাস পণ্যের মোড়ক উন্মোচন করেছে। বৃহস্পতিবার (২৩ জুন) সিইএমএস বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫ তম মোটর শো তে পণ্যটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান সহ বিএনও লুব্রিকেন্টস এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া সেখানে বিএমডব্লিউ কর্তৃক স্বীকৃত বিএনও ডায়মন্ড এবং ন্যানোটেকনোলজি সমৃদ্ধ পণ্য বিএনও গোল্ড, বিএনও বিশেষ সিএনজি এবং বিএনও সুপার ডিজেল প্রদর্শন করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...