Current date Nov 8, 2026
বাংলাদেশ

লোকলজ্জা! পাঁচ দিনের সন্তানকে ফেলে এলেন বাবা-মা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : লোকলজ্জার ভয়ে পাঁচ দিনের সন্তানকে চার্চের সামনে ফেলে রেখে এলেন বাবা-মা। কোচির চার্চের বাইরে রাখা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সদ্যোজাত সন্তানের কপালে চুমু খেয়ে দরজার বাইরে রাখছেন বাবা। সঙ্গে রয়েছেন মা ও তাঁদের এক সন্তানও।

পুলিশ জানিয়েছে, শনিবার ইডাপ্পাল্লির সেন্ট জর্জ ফোরান্স চার্চের ফুটেজ দেখা গেছে, ত্রিশুরের বাসিন্দা বিট্টু (৩২) ও তাঁর স্ত্রী প্রবিথা (২৮)কে। পুলিশ আরো জানিয়েছে, ত্রিশুরের ওয়াড়াক্কাঞ্চেরি এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়েছে।

সদ্যোজাতকে নিয়ে আরো তিনটি সন্তান রয়েছে তাঁদের। ত্রিশুরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই স্বামী-স্ত্রী মিলে সদ্যোজাতকে চার্চের সামনে রেখে আসেন।

জেরায় বিট্টু জানিয়েছেন, স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্থানীয়রা কটূক্তি করতেন। তাই এ সিদ্ধান্ত। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় বিট্টুর কথায় অসঙ্গতি ধরা পড়েছে। শুধুমাত্র পাড়া-প্রতিবেশীরা কী বলবেন, তার জন্য সদ্যোজাতকে ফেলে রেখে যাবেন, সে ব্যাপারে ধোঁয়াশা কাটছে না। তবে তদন্ত না করে সঠিক সিদ্ধান্তে এখনই যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ, চার্চের নিরাপত্তারক্ষী এক শিশুকে পড়ে থাকতে দেখতে পান। তার পরই পুলিশকে খবর দেওয়া হয়। সদ্যোজাতকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত শিশুটি সুস্থ রয়েছে।
সূত্র : এইসময়

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...