Current date Sep 7, 2026
অর্থনীতি

লোকসানে পড়লেও নগদ লভ্যাংশ দেবে প্রাইম ফাইন্যান্স

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে লোকসানের মধ্যে নিমজ্জিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স। লোকসানের মধ্যে পড়লেও কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।

এদিকে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি লোকসান করেছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ পয়সা মুনাফা করে।

দ্বিতীয় প্রান্তিকের ব্যবসায় লোকসান করায় অর্ধবার্ষিক হিসাবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৬ পয়সা মুনাফা করে।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জুন শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৮৫ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ৮ টাকা ৯৪ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৩ পয়সা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...