Current date Jul 9, 2026
বাংলাদেশ

শতভাগ পাস ৪০০ প্রতিষ্ঠানে, ৫৫টিতে সবাই ফেল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। অপরদিকে ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

এবার গত বছরের তুলনায় শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩২টি কমেছে। শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও ১৭টি কমেছে।

গত বছর ৭২টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি ও ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।

বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষাবোর্ডগুলোর ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। দুপুর দেড়টা থেকে সবাই ফল জানতে পারছেন।

২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়। এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অংশ নেয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....