Current date Oct 28, 2026
Lead Newsবিশ্ব

শপথ নিলেন মাহাথির মোহাম্মদ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নায়োকোচিত বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালেশিয়ার কিংবদন্তী ড. মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরে রয়াল প্যালেসে রাজা সুলতান মোহাম্ম্দ ভি শপথ সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান।

বুধবার দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোট পাতাকান হারপান। ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন)-কে ৬০ বছর পর পরাজিত করে কোনো দল।

পার্লামেন্টে ২২২টি আসনের মধ্যে হারপান পেয়েছে ১২৩ আসন। যেখানে সরকার গঠন করতে ১১২টি আসনের প্রয়োজন। বিপরীতে বিএন জোট পেয়েছে ৭৬টি আসন।

মাহাথিরের এ জয় নানা কারণেই অবিস্মরণীয়। যে বারিসান ন্যাশনাল জোটকে হারিয়ে তিনি এ নির্বাচনে জয়ী হলেন, এক সময় এই জোট থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির।

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মাহাথির উজ্জ্বল এক নাম। তার হাত ধরেই আধুনিক মালয়েশিয়ার গোড়াপত্তন হয়। কিন্তু ৯২ বছর বয়সে রাজনীতিতে নেমে ৬০ বছর ধরে ক্ষমতায় থাকা একটি জোটকে পরাজিত করা মোটেও সহজ ছিল না।

মালয়েশিয়ার ১৪তম এ সাধারণ নির্বাচনকে গড়পড়তা হিসেবেই ধরে নিয়েছিলেন সবাই। নির্বাচনে নাজিব রাজাকের বিজয়ও নিশ্চিত দেখতে পাচ্ছিলেন সবাই।

কিন্তু মাহাথির নির্বাচনে নামার ঘোষণা দেওয়ার পরই পাল্টে যেতে থাকে ভোটের হিসাব। নির্বাচনী মাঠে উত্তেজনার সৃষ্টি হয়।

তারপরও ‘বুড়ো’ মাহাথিরকে নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। কিন্তু মাহাথির তাদের ভুল প্রমাণ করেছেন। নির্বাচনী প্রচারের সময় মাহাথির বারবার বলেছেন, ‘মালয়েশিয়ানরা পরিবর্তনে ভয় পায়।’

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...