Current date Sep 7, 2026
অর্থনীতি

শরীয়তপুরে রূপালী ব্যাংকের মোল্লা বাজার উপশাখা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) স্মার্ট ব্যাংকিং নিয়ে শরীয়তপুর জেলার সখিপুরে রূপালী ব্যাংক পিএলসি’র ২৪তম উপশাখা হিসেবে মোল্লা বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি সংযুক্ত থেকে উপ-শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়্যালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। এছাড়াও এতে সংযুক্ত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপকগণ।

এ সময় ঢাকা উত্তর বিভাগের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরকুমারী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, গোপালগঞ্জের জোনাল ম্যানেজার ও ডিজিএম এনএম আলী ইমাম ও স্থানীয় বাজার কমিটির সভাপতিসহ এলাকার ব্যবসায়ী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...