Current date Sep 7, 2026
আইন-আদালত

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি জামিন পেয়েছেন। তিনদিন আগে ওই মামলায় আত্মসমর্পণের পর রনিকে কারাগারে যেতে হয়েছিল। বৃহস্পতিবার (০৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম সফি উদ্দিন জামিন মঞ্জুর করেছেন। রনির পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।

প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে আদালতে হাজিরা দেওয়ার শর্তে রনিকে জামিন দিয়েছেন বিচারক। ইফতেখার সাইমুল বলেন, রনিকে প্রতি বৃহস্পতিবার আদালতে হাজির হতে হবে, এই শর্তে তার জামিন হয়েছে।

গত সোমবার রনি আত্মসমর্পণের পর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণি তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। রনি হাইকোর্ট থেকে ৭ মে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত এপ্রিলে তিনি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।

এর আগে ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের প্রতিবাদে একটি আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েন রনি।

বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এ বিতর্কের সূত্রপাত হয়। পরে জাহেদ খান নগরীর চকবাজার থানায় রনির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এরপর গত এপ্রিলে নগরীর একটি কোচিং সেন্টারের মালিককে মারধরের আরেকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সংগঠন থেকে পদত্যাগ করেন রনি।

ছাত্রলীগের পদে থেকেও চট্টগ্রামের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার ছিলেন রনি। এছাড়া দলের প্রভাবশালী নেতাদের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেও রোষানলে পড়েছিলেন রনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...