Current Date:Jun 26, 2026

শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ পালন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share