Current date Sep 6, 2026
বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবী কবরস্থান হবে প্রিয়ভাষিণীর শেষ ঠিকানা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রিয়ভাষিণীর জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মো. সামাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালের সব ফরমালিটিজ সম্পন্ন করে প্রিয়ভাষিণীর লাশ তার বারিধারার বাসভবনে নেয়া হবে। সেখান থেকে তাকে আবার ল্যাব এইড হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার দুই ছেলে কানাডা ও অষ্ট্রেলিয়ায় থাকেন। ওনার এক ছেলে অষ্ট্রেলিয়া থেকে আগামীকাল বুধবার দেশে আসবেন।

ড. সামাদ জানান, বৃহস্পতিবার বেলা ১১-১২টা পর্যন্ত তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার জন্য রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর বেসরকারি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী ইন্তেকাল করেন।

তিনি হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...