Current date Sep 7, 2026
খেলা

শাকা-শাকিরি দুই ম্যাচের জন্য বহিষ্কার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: সার্বিয়ার বিপক্ষে গোল উদযাপনের ভঙ্গি নিয়ে আলোচনায় ছিলেন সুইজারল্যান্ডের দুই তারকা খেলোয়াড় গ্রানিত শাকা ও জারদান শাকিরি। শঙ্কায় ছিল এমন উদযাপনের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন এই দু’জন। অবশেষে সেই শঙ্কাই বাস্তবে রূপ নিলো। ফিফা এই দু’জনকে দুই ম্যাচ সাসপেন্ডের পাশাপাশি ৩৮০০ পাউন্ড করে জরিমানা করেছে।

ফিফার কোড অব কন্ডাক্টে বলা আছে, ফিফা স্বীকৃত কোনও ম্যাচে কেউ জাতিগত বিদ্বেষ ছড়ানোর কাজ করলে, তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করতে হবে। তদন্তের পর তাই শাকা-শাকিরিকেও এ শাস্তির মুখোমুখি হতে হলো।

এই নিষেধাজ্ঞার ফলে সুইজারল্যান্ড পরবর্তী গ্রুপ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে পাচ্ছে না শাকা-শাকিরিকে।পাশাপাশি সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠলে ওই ম্যাচও মিস করবেন এ দুই ফুটবলার।

জাকা ও শাকিরি জন্মগতভাবে আলবেনিয়ান। ১৯৯৯ সালে সার্ব বাহিনী আলবেনিয়াতে আগ্রাসন চালিয়েছিল। ২০০৮ সালে স্বাধীন হলেও বেলগ্রেডের (সার্বিয়ার রাজধানী) স্বীকৃতি এখনও মেলেনি। সুইজারল্যান্ডের হয়ে খেললেও সুইস দলের বেশ কিছু খেলোয়াড়ের নাড়ি পোঁতা আছে কিন্তু কসোভো আর আলবেনিয়াতেই। শাকিরি শাকা ছাড়াও আছেন ব্লেরিম জেমাইলি প্রমুখ।

তাদের বিরুদ্ধে অভিযোগ গোল উদযাপন করতে গিয়ে তারা ঈগলের চিহ্ন দেখিয়েছিলেন। আর এতেই সার্বিয়ানরা ক্ষুব্ধ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কমিউনিস্ট সোভিয়েত শিবিরে থাকা যুগোশ্লোভিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলবেনিয়া৷ শীতল যুদ্ধের আবহে সেই সম্পর্ক ক্রমেই জটিল হয়েছে৷

কিন্তু ফুটবল মাঠে জাতিগত দ্বন্দ্ব ঢুকানো ভালো চোখে দেখছে না ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সুইজারল্যান্ডের দুই তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটিতে। ফিফাও এই দুই ফুটবলারের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানিতে যাচ্ছে। তবে ফিফার কাঠগড়ায় শুধু শাকা-শাকিরিই নন, আছেন সার্বিয়ার কোচ ম্লাদেন ক্রাস্তায়িচও।

ফিফা জানিয়েছে, সুইজারল্যান্ডের দুই ফুটবলারের বিরুদ্ধে মুক্ত তদন্ত হবে। তারা কেন ওইরকম অঙ্গভঙ্গি করেছিল তার ব্যাখ্যা দিতে হবে।

সার্বিয়ান কোচের বিষয়ে ফিফা জানায়, ম্যাচ শেষে রেফারিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন ম্লাদেন ক্রাস্তায়িচ। ম্যাচে কয়েকটা সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেফারিকে হেগের যুদ্ধাপরাধ আদালতে তোলার কথা বলেন তিনি।

দুই ফুটবলার ও কোচ ছাড়া ফিফার শাস্তির মুখে পড়তে পারে সার্বিয়ার ফুটবল ফেডারেশনও। কারণ ‘রাজনৈতিক ও নিষিদ্ধ ব্যানার’ নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন সার্ব সমর্থকরা।

তবে শাকিরি ম্যাচের পর বিতর্কের আঁচ পেয়েই হয়তো ইঙ্গিতপূর্ণ গোল-উৎসব নিয়ে বেশি কিছু বলতে চাননি। শুধু বলেন, আবেগটাই বেরিয়ে এসেছিল তখন। গোলটা করার পর আমি দারুণ খুশি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...