Current date Sep 7, 2026
বিনোদন

শাকিবের জন্মদিনে অপু কোথায়?

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : শাকিব খান নামের সঙ্গেই যেন জড়িয়ে আছে এক নায়িকার দীর্ঘশ্বাস। তিনি অপু বিশ্বাস। ক্যারিয়ারের বেশিরভাগ ছবিতেই নায়িকা হিসেবে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনেও তারা সম্পর্কে জড়িয়েছিলেন। বিয়ে করে সংসার পেতেছিলেন। তাদের সংসার আলো করে এসেছে এক দেবশিশু। কিন্তু হঠাৎ করেই কোনো এক ঝড় এসে ভেঙে দিয়েছে শাকিব-অপুর সাজানো সংসার।

শাকিব-অপুর সংসার কিংবা এক যুগেরও বেশি সময়ের সম্পর্ক এখন শুধুই অতীত। তাদের প্রেম কিংবা বিবাহিত জীবন যেন পুতুল খেলার মতোই ভেঙে গেছে। শাকিব-অপুর পথ এখন আলাদা। তবুও ছেলের জন্য মাঝে মাঝে তাদের দেখা হয়।

এই তো গত সপ্তাহে কলকাতায় শাকিবের আমন্ত্রণে ছেলেকে নিয়ে শুটিং সেটে হাজির হয়েছিলেন অপু। সেখানে ছেলেকে কাছে টেনে নিলেও অপুর সঙ্গে তেমন কথা বলেননি শাকিব।

এদিকে জমকালো আয়োজনে গতকাল ২৮ মার্চ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জন্মদিনের কেক কাটলেন ঢালিউড তারকা শাকিব খান। সেখানে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল উদ্বোধনের পাশাপাশি নিয়মিত বড় বাজেটের ছবি প্রযোজনারও ঘোষণা দেন তিনি।

জন্মদিনে অপুর সঙ্গে কিংবা ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের কথা হয়েছে কিনা, সেটা জানা যায়নি। তবে অপু বিশ্বাস যে এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সেটা অনেকেই জানেন। নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বিভিন্ন স্টেজ শো’তে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
পাশাপাশি ফিরেছেন নিজের আগের পরিচয়ে। নায়িকা হবার আগে অপু বিশ্বাস তো নৃত্যশিল্পীই ছিলেন। ছোটবেলা থেকেই নাচ শিখেছেন অপু।

নৃত্যশিল্পী অপু বিশ্বাস এবারের স্বাধীনতা দিবসে ব্রুনাই গিয়েছিলেন ‘সৃষ্টি কালচারাল সেন্টার’ এর সঙ্গে। সেখানে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

অন্যদিকে শাকিব পুরোদমে ব্যস্ত এখন ছবিতে অভিনয় নিয়ে। কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং শেষ করে ঢাকায় এসেই চলে গেলেন চট্টগ্রামে। সেখানে ‘সুপারহিরো’ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।

এরপর গতকাল বুধবার চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে ঢাকায় এসে নিজের জন্মদিনে বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। কিছুদিন পরই উড়াল দেবেন স্কটল্যান্ডে। সেখানে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...