Current date Sep 7, 2026
বিনোদন

‘শাকিব আগের থেকে অনেক সুদর্শন হয়েছে’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : তথাকথিত বাণিজ্যিক ছবিতে পারিবারিক গল্পের ছবির আলাদা আকর্ষণ রয়েছে। যুগ যুগ ধরেই এই ঘরানার ছবি সুন্দর উপস্থাপনের সুবাদে সাফল্য পেয়েছে। তেমনই এক ফ্যামিলি ড্রামা ছবি ‘ভাইজান এলো রে’। নাচ-গান, রোম্যান্স, অ্যাকশন, ইমোশনের মধ্য দিয়ে পরিবারের এক অন্য ধরণের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। এমনটাই জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

‘ভাইজান এলো রে’ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছে হিয়া চরিত্রে। যিনি লন্ডনে থাকেন। একদম পরিবারপ্রিয় একটি মেয়ে। তবে সে মজা করতে ভীষণ ভালোবাসে। কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই এসব কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হলে, ‘ভাইজান এলো রে’ ছবি নিয়ে বলেন, ‘ভাইজান’ নামটা ভীষণ সুন্দর। আর এই ছবিটার গল্পতে ভাইজানকেই ভালো লাগবে। আর আমরা জানেরা (শ্রাবন্তী ও পায়েল) তো আছিই। আশা করছি ভাইজান ভালো লাগবে সবার।

‘শিকারি’ ছবির পর দ্বিতীয় বারের মতো শাকিবের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। তাই এই সুপারস্টার সহ-অভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, শাকিব ভীষণ মজা করে। তবে তার কিছু টাইমিং আছে। সে এমন সময়ে এমন কথা বলবে, সেটা শুনে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সে চুপচাপ থাকে, এই চুপচাপ থেকে যেটা বলে, সেটাই সবচেয়ে মজার হয়।

শাকিবের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে শ্রাবন্তী বলেন, আগের থেকে অনেক সুদর্শন হয়েছে। আর অভিনয় তো, হি ইজ শাকিব খান! বাংলাদেশের ওয়ান এন্ড অনলি শাকিব খান।

প্রসঙ্গত, ‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে দ্বৈত চরিত্রের শাকিবের দুই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এছাড়াও আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ। আসন্ন ঈদে এটি মুক্তির কথা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...