Current date Sep 7, 2026
বিনোদন

শাকিব-বুবলীর ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নায়ক শাকিব খান। নাম ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। শাকিবের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা বুবলী। ছবিতে মৃদুলা নামে আরও একজন নবাগত নায়িকা অভিনয় করবেন।

মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছবির মহরত অনুষ্ঠিত হয়। শুরুতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ছবিটি পরিচালনা করবেন এমন ঘোষণা দেন। তবে মহরত অনুষ্ঠানে জানা গেলো, ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন।

এ সময় ছবির নায়ক শাকিব খান বলেন, ‘আমাকে অনেকেই বলেছেন, এটা সিনেমার কী ধরনের নাম। পরিচালক শাহীন ভাই যখন আমাকে ছবির নাম বলেছেন, আমার অনেক ভালো লেগেছিল। নাম শুনেই মনে হয়েছিল সত্যিই একটি প্রেম দরকার সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। এটা সরকারের দরকার।’

তিনি আরও বলেন, ‘ভালো সিনেমা যারা বানাচ্ছে, তাদেরকে ভালোবাসা দরকার। সরকার যাদের নিয়োগ দিয়ে রেখেছেন, সিনেমার উন্নয়নের জন্য তারা যেন সিনেমার জন্য একটু প্রেম দেখান।’

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির মহরতে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা শাহীন সুমন, নায়ক সম্রাট, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, লাইভ টেকনোলজিসের ডিরেক্টর ইয়াসির আরাফাত, ক্রিয়েটিভ ডিরেক্টর তামজিদ-উল-আলম অতুলসহ অনেকে। শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...