Current date Sep 7, 2026
বিনোদন

শাকিব ভাই আমাদের দেশের সম্পদ: সিয়াম আহমেদ

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত কয়েক বছর নিজেকে নতুনভাবে উপস্থাপনা করছেন তিনি। নতুন লুকে ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন ‘লাভ ম্যারেজ’ খ্যাত নায়ক। বদলে যাওয়া শাকিব, অনেকের কাছেই প্রশংসা-বন্যায় ভেসেছেন। এবার তার প্রশংসায় পঞ্চমুখ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও নবাগত নায়ক সিয়াম আহমেদ।

ঈদে মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত ‘সুপার হিরো’ ছবির টিজার মুক্তি পেয়েছে গতকাল রাতে। ছবিতে শাকিবের বিপরীতে আছেন বুবলি। পরিচালনা করেছেন আশিকুর রহমান। আর এই ছবির টিজার দেখেই শাকিব বন্দনায় মেতেছেন সিয়াম।

ফেসবুকে বাংলা চলচ্চিত্র গ্রুপে এক পোস্টে সিয়াম লিখেছেন, “সুপার হিরো’র টিজার দেখলাম। আমি অনেকদিন পর ভালো কোনও বাংলাদেশি সিনেমার টিজার দেখলাম। আশিকুর রহমান ভাইকে ধন্যবাদ, শাকিব ভাইকে অসাধারণভাবে উপস্থাপন করার জন্য।”

সিয়মা আরও বলেন, “শাকিব ভাই আমাদের দেশের সম্পদ। তাকে নিয়ে অনেকে অভিযোগ করেন। কিন্তু এর পেছনের কারণ আমরা অনেকেই খুঁজে দেখিনি। হয়তো আমরা এর জন্য কিছুটা হলেও দায়ী। আমরা তাকে তার সামর্থ্য অনুযায়ী তুলে ধরতে পারিনি। ‘সুপার হিরো’র টিজারে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে। এ ধরনের সিনেমা হলে আমরা ইয়াং জেনারেশন লাভবান হবো অনেক। যারা ফিল্মকে ভালোবেসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি। শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে।”

এবারের ঈদে শাকিবের পাশাপাশি সিয়াম আহমেদ অভিনীত ‘পোড়ামন ২’ ছবিটি মুক্তি পাচ্ছে। এতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...