Current date Jul 6, 2026
বাংলাদেশ

শাজাহানপুরে এক তরুণীর মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার গন্ডগ্রাম বুড়িতলা এলাকার ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিম আক্তার বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামের মিন্টুর মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বনানী-রানীর হাট সড়কে গন্ডগ্রাম বুড়িতলা এলাকার ফাঁকা মাঠে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহের পাশে পড়ে থাকা পরিচয়পত্র দেখে তার পরিবারকে জানায়।

নিহত মিম আক্তারের মা খারুন্নাহার জানান, তার মেয়ে মিম বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১২টা পর্যন্ত মেয়ের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়। এরপর থেকে ফোন বন্ধ ছিল।

শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে রাতে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ফাঁকা মাঠে ফেলে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...