Current date Sep 7, 2026
বিশ্ব

শান্তিনিকেতনে হাসিনা-মোদির ৫০ মিনিট বৈঠক হবে

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ২৫ মে বেলা ১টা ৪০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত দুই নেতার মধ্যে ৫০ মিনিটের বৈঠক হবে।

দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দুই দেশের প্রধানমন্ত্রীর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করেছে এই সময়সূচি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন। ওই দিন তিনি শান্তিনিকেতনে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তায় নির্মিত ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করবেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের পর নবনির্মিত ভবনেই দুই দেশের প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এই মধ্যাহ্নভোজনের মাঝেই ৫০ মিনিটের এক বৈঠক হবে এই দুই নেতার মধ্যে। দুজনের মধ্যে আলোচনার নির্দিষ্ট আলোচ্যসূচি না থাকলেও দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। বেলা ১টা ৪০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ৫০ মিনিট এই বৈঠক হবে।

পরের দিন ২৬ মে শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যাবেন। বিদ্রোহী কবির জন্মদিনে সেখানেই অনুষ্ঠিত হবে ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে সাম্মানিক ডিলিট। এই আসানসোলের কাছেই বিদ্রোহী কবির জন্মভিটা চুরুলিয়া। সেখানেও ওই দিন থেকে শুরু হচ্ছে নজরুল মেলা। তবে সেই মেলা বা চুরুলিয়ায় শেখ হাসিনার কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে।

আসানসোলের কর্মসূচি সেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে যাওয়ার জন্য অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি বিশেষ বিমানযোগে ঢাকায় ফিরবেন। আর এর মধ্য দিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের বিমান প্রথম স্পর্শ করবে অন্ডালের এই কাজী নজরুল বিমানবন্দর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...