Current date Sep 7, 2026
অর্থনীতি

শান্তিরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৯৬তম শাখার উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। (৩০ নভেম্বর) মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমেদ সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, ইসি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, ইসি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী এবং আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। চট্টগ্রাম জোনের হেড মোহাম্মদ আজম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ‘শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগ প্রশংসনীয়।’ এ সময় তিনি ইসলামী অর্থনীতি সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...