Current date Sep 7, 2026
বিনোদন

শাহরুখকে নিয়ে কী ভবিষ্যৎবাণী করেছিলেন দিব্যা?

URL copied
দিব্যা ভারতী, শাহরুখ খান, বলিউড, Shahrukh Khan, Divya Bharti, Rtvonline
Share URL copied

বিনোদন ডেস্ক : শাহরুখ খান বলিউডে ক্যারিয়ারের ২৬ বছর পার করলেন। আজকের বলিউডের এই বাদশার যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে। ‘দিওয়ানা’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। দিব্যা তখন তারকা হলেও শাহরুখ মাত্রই যাত্রা শুরু করেছেন।

‘দিওয়ানা’তে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান শাহরুখ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড বাদশা ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এক সাক্ষাৎকারে স্মৃতিচারণায় বেশ কিছু তথ্য দিয়েছেন।

দিওয়ানা ছাড়াও ‘দিল আসান হ্যায়’ নামে আরও একটি হিন্দি ছবিতে দিব্যার বিপরীতে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ১৯৯৩ সালে এক দুর্ঘটনায় চিরকালের মতো বিদায় নিতে হয় দিব্যাকে। দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন তাকে খুন করা হয়েছিল, আবার কেউ বলেন সেটা নেহাতই দুর্ঘটনা। সে যাই হোক, পরবর্তীকালে এক সাক্ষাৎকারে দিব্যার স্মৃতিচারণা করেছিলেন শাহরুখ।
এই সুপারস্টার নায়ক বলেন, ‘আমি ও দিব্যার একসঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি। মনে আছে তখন দিল্লিতে ছিলাম যে সময় দিব্যার মৃত্যু হয়। খবরটা শুনে চমকে যাই। যাই হোক আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করি।’

শাহরুখ আরও বলেন, ‘একদিন ডাবিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, সেসময় রতন জৈন আমায় বাজিগরের জন্য সই করাতে এসেছিল। তখন দিব্যা উঠে এসে আমায় বলেছিল, তোমার মধ্যে অভিনয়ের এক অন্যরকম প্রতিভা রয়েছে। আমি তখনও বুঝতে পারিনি ও (দিব্যা) কী বলতে চাইছে।’

শাহরুখের প্রথম সহ-অভিনেত্রী দিব্যা ভারতীর সেই কথাকে খানিকটা ভবিষ্যৎবাণীর মতোই ধরা যায়। এখন তো সেই শাহরুখ ২৬ বছর ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...