Current date Sep 7, 2026
বিনোদন

শাহরুখ খান যখন ‘পাপারাজ্জি’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : এমন একটা ছবি তোলার জন্য পাপারাজ্জি হওয়া যেতেই পারে। আর তেমনটাই করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের তিন সন্তানের এই অসাধারণ ছবিটা তোলার জন্য নিজেকে পাপারাজ্জি বানালেন শাহরুখ। এবং পরে সেটি গৌরী খানের ইনস্টাগ্রাম টাইমলাইনে শেয়ার করলেন কোনো ক্যাপশন ছাড়াই।

অবশ্য এসব ছবির কোনো ক্যাপশন প্রয়োজন হয় না।

‘জিরো’ ছবির শুটিং শেষে শাহরুখ পরিবার এখন ইউরোপ ভ্রমণে ব্যস্ত। সেখান থেকেই নানা উপলক্ষে পরিবারের সদস্যরা অনেক ছবি ওঠাচ্ছেন এবং সেগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন। আর সেই ছবিগুলো হয়ে যাচ্ছে ভাইরাল। এর মধ্যে প্রথম দিন তিন পিতা-পুত্র, এর পর দুই ভাই আর সবশেষে গতকাল শাহরুখ আর গৌরীর সেলফি ভাইরাল হয়।

আর আজ শেয়ার করা হলো শাহরুখ পরিবারের দ্বিতীয় প্রজন্ম আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খানের একটি ছবি। ছবিটি তুলেছেন শাহরুখ খান এবং শেয়ার করা হয়েছে গৌরী খানের ইনস্টাগ্রাম টাইমলাইন থেকে।

ইতালিতে তোলা এই ছবিটা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...