Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার মুন্সিগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালতে এ জামিন শুনানি হয়। এতে বাদী ও বিবাদীপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা বন্ডে শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযোগ তুলে করা একটি মামলায় গত ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলকে আটক করা হয়। পরদিন ২৩ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পরে গত ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এ আসামির হৃদয় মণ্ডলের জামিন আবেদন করা হয়। তবে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। তার আইনজীবী ৪ এপ্রিল মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য ফৌজদারি মিস মামলা করেন।

এ মামলায় আসামির জামিন শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।

গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করেন৷ এতে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।

২২ মার্চ বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ও জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।

ওইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...