Current date Sep 7, 2026
শিক্ষা

শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্যের চেয়ে অস্ট্রেলিয়া বেশি পছন্দের

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যুক্তরাজ্যের ওপরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া এখন শিক্ষার্থীদের দ্বিতীয় পছন্দের দেশ। অন্যদিকে শিক্ষার সোনালী ইতিহাস সমৃদ্ধ যুক্তরাজ্য চলে গেছে তালিকার তিন নম্বরে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির সেন্টার ফর গ্লোবাল হায়ার এডুকেশনের গবেষকরা বলেন, অভিবাসন নিয়ে রক্ষণশীলতা যুক্তরাজ্যকে অস্ট্রেলিয়ার পেছনে ফেলে দিয়েছে। দিন দিন আমরা আরও পিছিয়ে যাচ্ছি। অন্যদিকে খুব দ্রুত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া।

এ গবেষণা প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়ায় ব্রিটিশ কাউন্সিল বলছে, বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে যুক্তরাজ্যের নীতি পুনর্বিবেচনা করা উচিত।

এ বছর প্রকাশিত আরেক গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে ২০ বিলিয়ন ইউরো যোগ করে বিদেশি শিক্ষার্থীরা।

লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলো চায় ব্রেক্সিটের পর বিদেশি শিক্ষার্থীদের জন্য অভিবাসন নীতি আরও শিথিল হোক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...