Current date Sep 7, 2026
বিনোদন

শিক্ষিত তরুণ-তরুণীকে এগিয়ে আসতে বললেন সানী-মৌসুমী

URL copied
Share URL copied


বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে টিকিয়ে রাখা ও তার উন্নয়নে শিক্ষিত তরুণ-তরুণীর বিকল্প নেই বলে মনে করছেন চলচ্চিত্রের জনপ্রিয় তারকাজুটি মৌসুমী ও ওমর সানী। তাদের মতে, চলচ্চিত্র শুধু সংস্কৃতি কিংবা বিনোদন নয়, একটা জাতিকেই প্রতিনিধিত্ব করে। তাই সংস্কৃতি কিংবা শিল্পের উন্নয়নে শিক্ষিত তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে।

গ্রিন ইউনিভার্সিটিতে ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের অধীনে পরিচালিত অভিনয় কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় এ দম্পতি। সেখানেই এসব প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রোববার (১৩ মে) রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের অধীনে পরিচালিত অভিনয় কোর্সের সার্টিফিকেট বিতরণকালে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের জন্য শিল্পীদের অধিক সচেতন হতে হবে। সেই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষিত তরুন-তরুনীদের এগিয়ে আসতে হবে। তবে বহির্বিশ্বে বাংলাদেশি চলচ্চিত্র মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে’।

চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমাদের মনে রাখতে, বিশ্বের নানা দেশ চলচ্চিত্রে অনেক এগিয়ে গেছে। সেটা মাথায় রেখেই দেশের চলচ্চিত্রকে এগিয়ে প্রত্যেককে কাজ করতে হবে’।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, কোর্স ডিরেক্টর ও চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, ড. আফজাল হোসেন খান, নাট্যকার আনন জামান প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...