Current date Nov 6, 2026
বাংলাদেশ

শিশু রাইফার মৃত্যু; চারজনের বিরুদ্ধে মামলা

URL copied
Share URL copied

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে চিকিৎসকের অদক্ষতা, অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনার ১৯ দিন পর থানায় মামলা হয়েছে। রাইফার পিতা বাদী হয়ে আজ বুধবার নগরীর চকবাজার থানায় এ মামলা করেন।

মামলায় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ চারজনকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব। এ সময় চকবাজার থানায় সাংবাদিক নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন উপস্থিত ছিলেন।

রাইফার পিতা সাংবাদিক রুবেল খান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৯ জুন নগরীর মেহেদীবাগ এলাকায় ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাইফার মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...