Current date Jul 9, 2026
বাংলাদেশ

শীতলক্ষ্যায় লঞ্চের সঙ্গে ধাক্কায় ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ

URL copied
Share URL copied

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার থেকে পড়ে গিয়ে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে।

রবিবার রাতে ওই ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

নিখোঁজরা হলেন- ওসমান গণি, জনি, সুজন, ইমন ও দিন ইসলাম। তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং তারা বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, রবিবার রাত সোয়া ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটের উদ্দেশে যাওয়ার সময় একটি ট্রলারটি মোড় ঘোরাতে গিয়ে ঘাটের পাশে আগে থেকে থামিয়ে রাখা লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। ওই ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন স্বজনরা ফায়ার সার্ভিসকে এমনটা জানালে সোমবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ১৩ জনের একটি ডুবুরি দল অভিযান অব্যাহত রাখলেও এখনও কারও খোঁজ মিলেনি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....