Current date Sep 14, 2026
বাংলাদেশ

শীর্ষ রোহিঙ্গা নেতাকে জবাই করে হত্যা

URL copied
Share URL copied

কক্সবাজারে প্রতিনিধি: কক্সবাজারে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ রোহিঙ্গা নেতা আরিফউল্লাহকে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে বালুখালী ১১ নং ক্যাম্পের সি ব্লকে এই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানান সোমবার রাত ৮টার দিকে বালুখালী ১১ নাম্বার ক্যাম্পের রোহিঙ্গানেতা ও হেড মাঝি আরিফুল্লাহকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ ধারনা করছে আভ্যন্তরিন কোন্দলের জের ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছে।

এই হত্যাকান্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকান্ডের কারন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান অতিঃ পুলিশ সুপার চাই লাউ মার্মা।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...