Current date Sep 7, 2026
বিনোদন

শুটিং শেষে টাকা না দিয়ে নির্মাতা উধাও, মধ্যরাতে বিপদে শ্যামল-প্রসূন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গত শুক্রবার (২৫ মে) নির্মাতা আজাদ কালাম ‘মেঘমায়া’ নামের একটি নাটকের শুটিং করতে নেত্রকোনার বিরিশিরিতে পুরো ইউনিট নিয়ে যান। সেখানে শ্যামল মওলা ও প্রসূন আজাদ মুখ্য চরিত্রে অভিনয়ে অংশগ্রহণ করেন।

তিনদিন শুটিং করার পর আজ সোমবার (২৮ মে) তাদের ঢাকায় ফেরার কথা। কিন্তু এরইমধ্যে রবিবার মধ্যরাতে উধাও হয়ে গেলেন নির্মাতা। অথচ রবিবার রাতেই সমস্ত পাওনা পরিশোধ করার কথা ছিল।
হোটেল ভাড়া, গাড়ি ভাড়া, শিল্পীদের পাওনা টাকা না দিয়ে সোমবার (২৮ ) রাত একটার সময় উধাও হয়ে যাণ। নির্মাতার এমন কাণ্ডে শ্যামল মাওলা-প্রসূন আজাদসহ পুরো ইউনিট পড়েছে বিপাকে।

পরিচালকের লাপাত্তা হয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষ আটকে রেখেছে শ্যামল ও প্রসূনকে। সেখানে কোনো নিরাপত্তা কর্মী নেই বলে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। এমন অবস্থায় অভিনেত্রী প্রসূন আজাদ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও মধ্য রাতে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন। নাটকের প্রযোজক টাকা পাঠাননি, খুব অসহায় অবস্থায় আছি।

এ বিষয়ে জানার জন্য পরিচালক আজাদ কালামের সাথে কোনওভাবে যোগাযোগ করা যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...