Current date Sep 8, 2026
অর্থনীতি

শুদ্ধাচার পুরস্কার পেলেন রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শুদ্ধাচার কৌশল ২০২০-২০২১ বাস্তবায়নের জন্য রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার ( ০৩ আগস্ট ) ব্যাংকটির প্রধান কার্যলয়ের ৩য় তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কারের চেক ও সনদপত্র তুলে দেন রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ সময় এমডি বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভালো কাজের জন্য সর্বদাই উৎসাহ প্রদান অব্যাহত রাখবে। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সততা, দায়িত্বশীলতা ও একাগ্রতার মাধ্যমে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করার আহবান জানান।

শুদ্ধাচার নীতিমালার আওতায় বাছাই কমিটি কর্তৃক ৫জন কর্মকর্তা-কর্মচারী হলেন জিএম মো. শফিকুল ইসলাম, ডিজিএম মো. শহিদুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মো. মোফাখখর হোসেন, নয়া পল্টন কপোঃ শাখার এজিএম মাকসুদুল হাসান ও অফিস সহকারী মো. সোহরাব হোসেন। পুরস্কারপ্রাপ্ত সকলেই তাঁদের অনুভূতিসূচক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ফোকাল পয়েন্ট ও জিএম পারসুমা আলম শুদ্ধাচার পুরস্কার-২০২১ বিষয়ক সার সংক্ষেপ উপস্থাপন করেন। এতে জিএম কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম, ইকবাল হোসেন খাঁ ও ডিজিএম মনোয়ারা পারভীনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...