Current date Sep 7, 2026
অর্থনীতি

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকের শ্রদ্ধা, আলোচনাসভা ও দোয়া

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (০৫ আগস্ট ) শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক লিমিটেড। সকালে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের নেতেৃত্বে ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব লিঃ মাঠে শেখ কামালের ম্যুরালে জনতা ব্যাংকের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক কে এম শামসুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মেশকাত আহমেদ চৌধুরি এবং মোঃ আব্দুল মজিদ, ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ রমজান বাহারসহ নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ব্যাংকের ঢাকা পশ্চিম এরিয়া অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ কামাল ক্রীড়া সংগঠকের পাশাপাশি একজন নির্লোভ পরোপকারি সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর দিকনির্দেশনা, আদর্শ ও মুল্যবোধ আমাদের স্বাভাবিক জীবনাচারের জন্য অনুকরনীয়।

ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার বলেন, মহান স্বাধীনতা যুদ্ধসহ দেশ গড়ায় শেখ কামালের অবদান বাঙালি জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা কাজ করে যাচ্ছি। সভাশেষে শেখ কামালের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...