Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, ‘সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জা‌নিয়েছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসিডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চি‌ঠিতে মা‌র্কিন প্রেসিডেন্ট লিখে‌ছেন, যখন আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থেকে আঞ্চ‌লিক ও‌ বৈ‌শ্বিক নিরাপত্তা, অর্থনৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা বিশেষ করে রো‌হিঙ্গা শরনার্থীদের জন্যসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে চাই।

বাইডেন বলেন, আমাদের দীর্ঘদিনের সাফল্যমণ্ডিত ই‌তিহাস রয়েছে এবং সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করে‌ছি। দুই দেশের জনগণের বন্ধন আমাদের সম্পর্কের মূল ভিত্তি।

বাংলা‌দেশের অর্থনৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতার কথা উল্লেখ করে মা‌র্কিন প্রেসিডেন্ট শেখ হাসিনাকে লিখেছেন, বাংলাদেশের অর্থনৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসি‌ফিক ভিশনের অংশীদা‌রত্বে কাজ করতে চাই।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...