Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

শেখ হাসিনা যত দিন জীবিত, তত দিন আ.লীগ ক্ষমতায় থাকবে : হানিফ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন জীবিত ও কর্মক্ষম আছেন, তত দিন পর্যন্ত তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হানিফ এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। জনগণ খালেদা জিয়া ও তাঁর দুর্নীতিবাজ পুত্রের নেতৃত্বে হত্যা-সন্ত্রাসের রাজনীতি দেখতে চায় না। তাই ২০১৮ সাল নয়, ২০২৪ সালেও নয়। ২০২৯ সালের পরে তারা ক্ষমতায় আসার কথা ভাবতে পারে।’

হানিফ আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যত দিন জীবিত আছেন, যত দিন কর্মক্ষম আছেন, তত দিন পর্যন্ত তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। জননেত্রী শেখ হাসিনাই তত দিন বাংলার প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে কোনো অপশক্তির ক্ষমতা দখল করার শক্তি নেই।’ তিনি বলেন, অশুভ শক্তি বিদেশি মদদ নিয়ে চক্রান্ত করতে পারে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন হানিফ। তিনি বলেন, ‘তারেক জিয়ার জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। জন্মসূত্রে যদি নাগরিকত্ব হয়, তাহলে তিনি পাকিস্তানের নাগরিক।’

সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...