Current date Sep 7, 2026
অর্থনীতি

শেয়ারবাজারে লেনদেনে ধীরগতি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে ধীরগতি দেখা দিয়েছে।

এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা দেয়া।

তবে সকাল সাড়ে ১০টার পর বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে কমে সূচকের উত্থান প্রবণতা। এতে আধাঘণ্টার মধ্যে ৩০ পয়েন্ট বেড়ে যাওয়া ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথম ঘণ্টার লেনদেন শেষে মাত্র ৪ পয়েন্ট বাড়ে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ বেড়েছে দশমিক ৪৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮১টির। আর ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। লেনদেন অংশ নেওয়া ১৪৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...