Current date Sep 7, 2026
খেলা

শেষ চারের আরও কাছে কলকাতা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ের মতো আইপিএলের পয়েন্ট তালিকাটাও কম জমজমাট নয়। শেষ চারের লড়াইয়ের জন্য এই মুহূর্তে লড়তে হচ্ছে পাঁচটি দলকে। এই পাঁচ দলের মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও। গতকাল ইডেন গার্ডেনে শেষ চারের আরও কাছে যাওয়ার লড়াইয়েই নেমেছিল দুই দল। রাজস্থানকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করল কলকাতা।

অপরাজিত ৪১ রান খেলে দলকে জিতিয়ে ফেরা কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক এ জয়ে বড় ধন্যবাদ দেবেন বোলারদের। কুলদীপ যাদব-আন্দ্রে রাসেলদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান অলআউট ১৪২ রানে। ৪ ওভারে ২০ রান দিয়ে শুধু কৃপণ বোলিং নয়, কুলদীপ উইকেট তুলে নিলেন ৪টি। ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট রাসেলের। কলকাতার দুই বোলার যেভাবে টেনে ধরলেন, রাজস্থান বড় স্কোর গড়বে কীভাবে!

বোলাররা অনেকটা এগিয়ে দিয়েছেন, কলকাতার ব্যাটসম্যানরা সেটিরই পূর্ণতা দিয়েছেন। তবে রাজস্থানের বেন স্টোকস কাজটা একটু কঠিন করে তুলতে চেয়েছিলেন। তাতে কাজ হয়নি। ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১৫ রানে ৩ উইকেট, ইংলিশ অলরাউন্ডারের অসাধারণ বোলিং বৃথাই গেছে। ক্রিস লিন আর কার্তিকের সতর্ক ব্যাটিং কলকাতাকে জয়ের প্রান্তে নিয়ে গেছে। স্টোকসের শিকার হয়ে লিন ৪৫ রানে আউট হলেও কার্তিক টিকে ছিলেন শেষ পর্যন্ত।

প্লে অফের আগে কলকাতার আরেকটি ম্যাচ বাকি, ১৯ মে সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে। ১৪ এপ্রিল ইডেনে কলকাতার বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাকিব। এবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের উঠানে কলকাতাকে আরও চেপে ধরার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...