Current date Sep 16, 2026
বাংলাদেশ

শেষ মুহূর্তে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরানকে সমর্থন জানালো জাপা

URL copied
Share URL copied

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেন (সিসিক) নির্বাচনের শেষ মুহূর্তে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানালো জাতীয় পার্টি (এ)।

শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমর্থন জানানো হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির এ টি ইউ তাজ রহমান এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া এমপি।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সিলেটবাসীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোন প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমে ছিল না। শেষ মূহূর্তে নৌকা প্রতীক ধারী মেয়র প্রার্থী কমরানেকে সমর্থন নগরবাসীর মধ্যে বেশ কৌতুহলের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জাতীয় পার্টির সিলেট মহানগর আহবায়ক ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জেলার যুগ্ম আহবায়ক ইশরাকুল ইসলাম শামীম, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...