Current date Sep 6, 2026
অর্থনীতিবাংলাদেশ

শেয়ারবাজারে পতন: কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বসতে চায় স্টেকহোল্ডাররা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে টানা দরপতনের কবল থেকে বেরিয়ে আসতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের সঙ্গে বসতে চায় শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। বৃহস্পতিবার দুপুরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। তিনি বলেন, শেয়ারবাজারের দরপতনের কারণ অনুসন্ধানে আমরা আজ আইসিবিতে বৈঠকে বসেছিলাম। বৈঠকে দরপতনের কারণ হিসেবে উঠে এসেছে তারল্য সংকট। আর এ তারল্য সংকটের কারণ বাংলাদেশ ব্যাংকের পলিসি।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে কিছু সুপারিশ করলেও ব্যাংকটি থেকে তা মানা হচ্ছে না। শেয়ারবাজারের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক কবে হতে পারে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসব। তবে এখনও এ বিষয়ে তারিখ ঠিক হয়নি।

এদিকে বৈঠকের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের কারণে শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ের দরপতন হয়েছে বলে আলোচনায় উঠে এসেছে। সে কারণে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানানো হবে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক সানাউল হকের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরীসহ শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...