Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

শৈলকুপায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

URL copied
Share URL copied

ভ্রাম্যমাণ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আওয়ামী লীগের সমর্থক আজিজুর রহমান মেম্বর ও আফজাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

দ্বন্দ্বের জের ধরে গত ১ জুলাই তাদের মধ্যে সংঘর্ষে ৩জন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাংচুর হয়। শনিবার সকালে তারা আবারো ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে ২০জন আহত হন বলে জানা যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...