Current date Sep 7, 2026
অর্থনীতি

শোকের মাস শুরু, মাসব্যাপী কর্মসূচী সোনালী ব্যাংকের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। এ মাসেই সংঘটিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য।

জাতীয় শোক দিবসকে সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসি শোকাবহ আগস্টের প্রথম দিনে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়স্থ বঙ্গবন্ধু কর্নারের সম্মুখে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম পরষ্পরকে কালো ব্যাজ পরিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা করেন।

এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, জেনারেল ম্যানেজারবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...