Current date Oct 28, 2026
Lead Newsঅর্থনীতি

শোকের মাস শুরু, মাসব্যাপী কর্মসূচী রূপালী ব্যাংকের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নানা কর্মসূচী পালন করবে। একই সাথে শোক দিবসকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ব্যাংকের মাসব্যাপী কর্মসূচী।

মঙ্গলবার কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোকের মাসের কর্মসুচী শুরু করেছে রূপালী ব্যাংক। দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালো ব্যাজ ধারণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. নোমান মিয়া।

এ ছাড়াও ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধুর পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...