Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

শোক দিবসে এতিম, দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে সাইফ পাওয়ারটেক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং অসহায়, এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। রোববার (১৫ আগস্ট) সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার মো. রুহুল আমিনের উদ্যোগে দেশব্যাপি এ কর্মসূচি পালিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সাইফ পাওয়ারটেকের এমডি ।

এ প্রসঙ্গে সাইফ পাওয়ারটেকের সিনিয়র ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের উচ্চ শিখরে। দেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের এ চলমান উন্নয়নে অবদান রেখে চলেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

মিলাদ মাহফিল ও এতিম ও দুস্থদের খাবার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের একেএম ফজলুল হক, মো. রেজাউল করিম, খায়রুল আনোয়ার, মো. আনিসুল হক তরফদার, সাইফুল আলম বাবু, এহতেসাম রাসুল নয়ন, জাকির হোসেন প্রমুখ ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...