Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক সিবিএ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিবিএ কর্তৃক আয়োজিত ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (৩০ আগস্ট ) আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সিবিএ উপদেষ্টা ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভা শেষে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...